ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ৩, ২০২৬, ০৭:৪৭ পিএম ফরিদপুরে ইয়াবাসহ  গ্রেফতার ১

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১২ পিস ইয়াবাসহ অন্তর কাজী (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। গ্রেফতারকৃত অন্তর কাজী উপজেলার ফুলসুতি ইউনিয়নের হিয়াবলদী গ্রামের বাসিন্দা এবং তিনি জাহাঙ্গীর কাজীর ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার (২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিয়াবলদী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অন্তর কাজীকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর কাজী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, এলাকাবাসী মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!