ঢাকা বুধবার, ০৬ মে, ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

কালের সমাজ ডেস্ক | মে ৩, ২০২৬, ০৮:৪৭ পিএম জয়পুরহাটে মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

জয়পুরহাটে মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

জয়পুরহাট 
জয়পুরহাটে বেকার যুবক ও যুবমহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৬ দিনব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক  মাসুদ রানা প্রধান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন,  জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, জয়পুরহাট বিআরটিএ সহকারী পরিচালক আব্দুল মোমিন প্রমূখ।

জেলা পরিষদের অর্থায়নে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মোট ৪০ জন বাছাইকৃত তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ২৬ দিনের এই নিবিড় প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
 

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!