ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক | মে ১৭, ২০২৬, ০৯:১২ পিএম পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান মো. আব্দুল মান্নান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান। তিনি বর্তমানে জ্বালানি বিভাগের পরিকল্পনা অনুবিভাগে কর্মরত আছেন।

আজ রোববার (১৭ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে মো. আব্দুল মান্নানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো।

এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে তার পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদে গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন এরফানুল হক।

দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

 

কালের সমাজ/কে.পি

Link copied!