ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | মে ১৭, ২০২৬, ১০:১৮ পিএম ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো সৌদি আরব

সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। রোববার (১৭ মে) দেশটির চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।

ঘোষণা অনুযায়ী, ঈদের আগের দিন অর্থাৎ ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি আরবের পাশাপাশি ওমানও একই দিনে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া এর আগে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত জানায়।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হতে পারে।

 

কালের সমাজ/কে.পি

বিশেষ প্রতিবেদন বিভাগের আরো খবর

Link copied!