ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৪ পিএম নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান বিএনপি চেয়ারম্যান।

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে, নাহিদের ইসলামের সঙ্গে উপস্থিতি ছিলেন আখতার হোসেন ও সারজিস আলম।

May be an image of one or more people and dais

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় পৌঁছান তারেক রহমান।

Side banner
Link copied!