ঢাকা সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

তাহের বললেন; এটি রাজনীতির গুণগত পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক | ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১০:০৮ পিএম তাহের বললেন; এটি রাজনীতির গুণগত পরিবর্তন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এটি রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান তারেক রহমান।

অনেকটা সময় নিয়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাতের সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

May be an image of one or more people and crowd

পরে সাংবাদিকদের তাহের বলেন, এটি রাজনীতির গুণগত পরিবর্তন। আমরা একসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সরকার এবং বিরোধী দল মিলে একসঙ্গে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।

তিনি আরও বলেন, জনগণের কল্যাণে যেকোনো বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করব। জামায়াত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশ নেবে না। শক্ত বিরোধী দলের ভূমিকায় থাকবে। 

সাক্ষাতে আইনশৃঙ্খলার বিষয়ে সরকার যেনো নজর দেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াত আমির। 

Side banner
Link copied!