ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ঢাকার বাতাস ফের অস্বাস্থ্যকর অবস্থায়

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ১১:১০ এএম ঢাকার বাতাস ফের অস্বাস্থ্যকর অবস্থায়

কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসের মান উন্নত হলেও আবারও দূষণ বাড়তে শুরু করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত সূচকে বায়ুদূষণের দিক থেকে ঢাকার অবস্থান বিশ্বে দ্বিতীয়।

সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইকিউএয়ারের বায়ুগুণমান সূচক (AQI) অনুযায়ী, সকাল ৮টা ৩৮ মিনিটে ঢাকার একিউআই স্কোর দাঁড়ায় ৮৫। এ মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে।

বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলো

  • ১৮৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে পাকিস্তানের লাহোর

  • ১৬৫ স্কোরে ভারতের কলকাতা তৃতীয়

  • ১৫৯ স্কোরে চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা

  • ১৫৩ স্কোরে পঞ্চম স্থানে ভিয়েতনামের হ্যানয়

আইকিউএয়ারের মানদণ্ডে

  • ০–৫০: ভালো

  • ৫১–১০০: সহনীয়

  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

  • ১৫১–২০০: অস্বাস্থ্যকর

  • ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

  • ৩০১-এর বেশি: দুর্যোগপূর্ণ

বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বৃষ্টিপাত থেমে যাওয়ার পর শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের ধূলিকণা ও নির্মাণকাজের প্রভাবেই রাজধানীর বায়ুদূষণ দ্রুত বেড়ে যাচ্ছে।

কালের সমাজ//র.ন

Link copied!