ঢাকা মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২
জামায়াত আমির

চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট

নিজস্ব প্রতিবেদক | জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৯ পিএম চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কাউকে চাঁদাবাজি করতে দেয়া হবে না। তিনি বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

May be an image of one or more people, crowd, dais and text

এদিন সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন জুলাই আন্দোলনের অন্যতম স্পট যাত্রাবাড়ীতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে যায় রাজধানী ঢাকার অন্যতম এই প্রবেশদ্বার।

দুপুর ১২টার দিকে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো এলাকা। জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান ডা. শফিকুর রহমান।

May be an image of one or more people, the Charminar, crowd and text

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান গণভোটে হ্যাঁ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে বলেন,  দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে।

May be an image of one or more people, crowd, the Charminar and text

নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।

May be an image of ‎dais and ‎text that says "‎বিসমিল্লহির রহমানির রহিম বাংলাদেশ জামায়াতে ইসগলামী মনোনীত 3 ১০ দলীয় নির্বাচনী ঐক্য ঐক্যসমর্থিত সমর্থিত ঢাকা-৫ এর এমপি প্রার্থ্ী মোহাম্মদ কামাল হোসেন এবং ঢাকা-৪ এর এমপি প্রার্থী সৈসয়দ জয়নুল আবেদীন এর নির্বাচনী দনছাত TE CST: कहास হাসেশ 첫추문 M স्থাत: কাজলা ব্রীজ, যাত্রাবাড়ী ২৫মমারি ারি ২৫ অল১১টা যुল ১১ টা সভা। 合 বালাসাজাসারাততਆਸ মলরী উসদদ বাবেবদীव কाবা محد বালালশ‎"‎‎

তিনি অভিযোগ করেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।

কালের সমাজ/এসআর

Side banner
Link copied!