ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | এপ্রিল ২৪, ২০২৬, ০৯:২৯ পিএম জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ হবে স্থানীয় সরকার নির্বাচন : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী

স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।

তিনি আরও বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদাখাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!