ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ভাঙ্গুড়ায় দুধের কারখানায় কেমিক্যাল উদ্ধার, দুই জনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পাবনা | মে ১০, ২০২৬, ০৪:২৭ পিএম ভাঙ্গুড়ায় দুধের কারখানায়  কেমিক্যাল  উদ্ধার, দুই জনের কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন এর শাহানগর গ্রামে অবস্থিত মো. সাখাওয়াত হোসেনের চিলিং সেন্টারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুজ্জামান।

অভিযানে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত এক ড্রাম জেলি ও কাস্টিক সোডাসহ বিভিন্ন কেমিক্যাল উদ্ধার করা হয়। অভিযানের সময় ০৯/০৫/২০২৬ তারিখে রাত ১০:৩০ থেকে রাত ১ টা পর্যন্ত।

জানা যায়, মোঃ সাখাওয়াত হোসেন(৪০),পিতা মৃত আকবর হোসেন সাং সেনগ্রাম, চাটমোহর, পাবনা।সে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল মিশ্রিত দুধ জব্দ করা হয় এবং পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।

অভিযান শেষে মো. সাখাওয়াত হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫০ ধারামতে  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০০০/=(দুই লক্ষ) টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও তার সহযোগী অভিযুক্ত মোঃ সুমন আলী পিতা জমশেদ আলী,সাং শাহানগর, ভাঙ্গুড়া, পাবনা, কে একই ধারাতে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান জানান, “দীর্ঘদিন ধরে সাখাওয়াত হোসেন এই ভেজাল ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ ভেজাল দুধ ও কেমিক্যাল জব্দ করি।”

স্থানীয়দের মাঝে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!