ঢাকা রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

কাশিয়ানীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ১০, ২০২৬, ০৪:৫১ পিএম কাশিয়ানীতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিজামকান্দি গ্রামে খালা বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ১০ বছরের শিশু। গোসলের করার কথা বলে মুরসালিন শেখ নামে এক যুবক এ ঘটনা ঘটায়। গত বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টার দিকে অভিযুক্ত মুরসালিন শেখ তার বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।

শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি গত রবিবার সদর উপজেলার বনগ্রামের নানা বাড়ি থেকে খালা বাড়িতে বেড়াতে যায়।পরে শিশুটি এ বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। শিশুর খালু জানায়, এখন ধান কাটার মৌসুম তাই পরিবারের সবাই ধান কাটায় ব্যস্ত। আমারও একটি শিশু সন্তান রয়েছে, ওর দেখাশোনা করার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পূর্বপাড়ার মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে, আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষণের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে, পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হবে।
 

কালের সমাজ/কে.পি

Link copied!