গোপালগঞ্জের মুকসুদপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এডিপির অর্থায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।
মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীরা অংশ নেন। শনিবার (১৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
সরকারের পাশাপাশি সমাজের সচেতন ও বিত্তবান মানুষদেরও মানবিক কার্যক্রমে এগিয়ে আসা প্রয়োজন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহামুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সহায়ক উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হুইল চেয়ার বিতরণের মাধ্যমে তাদের চলাচল ও দৈনন্দিন জীবনযাপন আরও সহজ হবে। শেষে অতিথিরা উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
কালের সমাজ/কে.পি

