গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ আবিরুল ইসলাম।
শনিবার (১৭ মে) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান শেষে রবিবার (১৮ মে) থেকে তিনি মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন শুরু করেন।
মুকসুদপুরবাসীর প্রত্যাশা, তাঁর নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে এবং ভূমি সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা, দ্রুততা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত হবে।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলামের সফল কর্মজীবন ও সার্বিক মঙ্গল কামনা করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কালের সমাজ/এসআর

