সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মোকছেদ আলী কল্যাণ ট্রাস্টের সভাপতি শেখ মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কাশিপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মমিনউদ্দীন, বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল ইসলাম, শেখ মুকিতুজ্জামান রুবেল, হাফেজ আব্দুর রাকিব, সমাজসেবক রবিউল ইসলাম, অভিভাবক মোক্তার হোসেন, সাংবাদিক রিয়াজুল ইসলাম রানা, গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে ১৫ জন মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও তিনজন বৃত্তিপ্রাপ্ত কে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

