ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা | মে ১৮, ২০২৬, ০৩:২০ পিএম কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চোরাকারবারিরা। রাতের আধারে বসত ঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষধের দােকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ মে (সােমবার) রাত আনুমানিক ১ টার দিকে একদল চােরচক্র সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতােষ মৃধা বিষয়টি জানতে পেরে চিৎকার দেয়। এরপর ঐ চক্ররা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়।

এমতাবস্থায় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা  তাকে মৃত ঘােষনা করেন।

এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Link copied!