ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত আল আমিন, ভোটারদের রাস্তার প্রতীক

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুন ২, ২০২৬, ০৪:২৩ পিএম ১নং ওয়ার্ডে গণসংযোগে ব্যস্ত আল আমিন, ভোটারদের রাস্তার প্রতীক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তরুণ সমাজসেবক আল আমিন।

 উঠান বৈঠক, পাড়া-মহল্লার সভা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন।

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, তাদের সুখ-দুঃখের কথা শোনা এবং এলাকার উন্নয়ন বিষয়ে মতামত সংগ্রহ করছেন আল আমিন। তাঁর এই নিরলস প্রচেষ্টা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকায় ইতোমধ্যেই ভোটারদের আস্থাভাজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আল আমিন। তরুণদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে তাঁর বিভিন্ন পরিকল্পনা ভোটারদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

মতবিনিময় সভাগুলোতে আল আমিন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আল আমিনের গণসংযোগ ও প্রচার-প্রচারণা দিন দিন আরও জোরদার হচ্ছে। স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই ওয়ার্ডবাসীর কাছে একটি পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে উঠে এসেছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!