পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’, কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজশাহী নগরজুড়ে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য্যবর্ধনের লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হচ্ছে।
নগরবাসীর প্রতি গাছ লাগানোর আহ্বান জানিয়ে রাসিক প্রশাসক বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করি। আসুন সকলে মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পরিবেশ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ হোসেন আদনান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিজান, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহবায় রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমন, সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মাসিদুল হক টিপু সহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের সমাজ/এসআর

