সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, প্রতিপাদ্যে সাতক্ষীরা সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও কালিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর যৌথ আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় এবং ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের অধীনে শান্তি ও সম্প্রীতির আহবানে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন পিএফজি কোঅর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ।
পিস অ্যাম্বাসেডর ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল এর সঞ্চালনায় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার এবং বিশেষ অতিথি হিসাবে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুফতি আখতারুজ্জামান, সুকুমার দাস বাচ্চু, হেনরি সরদার, এডভোকেট সোমনাথ ব্যানার্জি, মাওলানা সাখাওয়াত উল্লাহ প্রমুখ।
কালের সমাজ/এসআর

