ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ ২৭ বছরের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার অভিযোগ, ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি

সোনারগাঁও উপজেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ | জুলাই ৮, ২০২৬, ০৪:৪৮ পিএম দীর্ঘ ২৭ বছরের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার অভিযোগ, ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি

নারায়ণগঞ্জ জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (ডিএজি)মো. আনোয়ার হোসেন তাঁর দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টার অভিযোগ তুলে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের আবেদন করেছেন।
 

৭ জুলাই ২০২৬ তারিখে ফতুল্লা থানার (ওসি) বরাবর দেওয়া লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, সরকারি হিসাব বিভাগে দীর্ঘ ২৭ বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন।
 

আবেদনে তিনি আরও উল্লেখ করেন,সোনারগাঁ উপজেলাসহ অন্যান্য উপজেলায় হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সাধারণ পেনশনভোগীদের সেবা সহজ ও দ্রুত নিশ্চিত করতে ‘ওয়ান স্টপ পেনশন সার্ভিস ডেলিভারি’ কার্যক্রম চালু করেন। তাঁর এ ব্যতিক্রমী উদ্যোগে সে সময় জাতীয় দৈনিক প্রথম আলোসহ একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়ে ব্যাপক প্রশংসা অর্জন করে।
 

তিনি অভিযোগ করেন, সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের কারণে তাঁর চাকরি, পদোন্নতি, পেনশনসহ বিভিন্ন প্রশাসনিক সুবিধা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 

এ অবস্থায় ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের আইনগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি গ্রহণের আবেদন করেন। একই সঙ্গে অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!