ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রাজশাহী | জুলাই ৮, ২০২৬, ০৭:৩৫ পিএম রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যশিউরেন্স সেল (আইকিউএসি) দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিল আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ ও অধ্যাপক জি কে এম হাসানুজ্জামান সহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ।

কালের সমাজ/কে.পি

Link copied!