ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মুকসুদপুরে আওয়ামী লীগ থেকে পদত্যাগ একই পরিবারের তিন নেতার

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | জুলাই ২০, ২০২৬, ০৪:৩৫ পিএম মুকসুদপুরে  আওয়ামী লীগ থেকে পদত্যাগ একই পরিবারের তিন নেতার

গোপালগঞ্জের মুকসুদপুরে একই পরিবারের তিন নেতা আওয়ামী লীগের সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন রোববার (১৯ জুলাই) মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট বাকির হোসেন সরদার, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাইজু বেগম এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হোসেন সরদার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, "বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে আমাদের আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দেওয়ায় আমরা ১৯ জুলাই ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে পদত্যাগ করছি।"

তারা আরও বলেন, "আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।"

সংবাদ সম্মেলন শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

কালের সমাজ/কে.পি

Link copied!