ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে সহায়তা প্রদান করেছেন ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস

বান্দরবান জেলা প্রতিনিধি | জুলাই ২০, ২০২৬, ০৬:০৩ পিএম বান্দরবানে  বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে সহায়তা প্রদান করেছেন ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস

বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে জরুরী সহায়তা প্রদান করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউস।

সোমবার (২০ জুলাই) বিকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর আয়োজনে স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় আকস্মিক বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরী সহায়তা ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে নগদ ৮ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী সহায়তা প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, বান্দরবানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে জরুরী সহায়তা দেবে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস। বান্দরবান সদর উপজেলা, সদর ইউনিয়ন, কুহালং ইউনিয়ন এবং জামছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৩টি পরিবারকে নগদ ৮ হাজার টাকা এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

এসময় বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এর সভাপতিত্বে বান্দরবান পৌরসভার প্রশাসক এস, এম, মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম, হাসান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অপারেশন ডিরেক্টর লিমা হান্না ডারিং, বান্দরবান অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাউসের নির্বাহী পরিচালক চাইসিং মং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, প্রোগ্রাম অফিসার সোনিয়া আফরোজ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!