কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা, দক্ষ মোবাইল (টেকনিশিয়ান) ও জিলানি মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মিজবাহ আলিফ আলমগীরের আকস্মিক মৃত্যু হয়েছে ।
সোমবার (২০ জুলাই ) রাত ২ টার দিকে শহরের টেকপাড়ার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সে তিন বছরের এক কন্যা সন্তানের জনক।তাঁর অকাল প্রয়াণে স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া বিরাজ করছে।
মিজবাহ আলিফ ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের একজন মানুষ। মোবাইল প্রযুক্তি বিষয়ে দক্ষতার পাশাপাশি তিনি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যও পরিচিত ছিলেন। তার আন্তরিক ব্যবহার ও কর্মদক্ষতার কারণে তিনি অল্প বয়সেই সবার ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন।
তাঁর মৃত্যুতে পরিচিতজনরা গভীর শোক প্রকাশ করে বলেন, কক্সবাজারবাসী একজন দক্ষ প্রযুক্তিবিদ এবং একজন মানবিক মানুষকে হারালো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সবাই তাঁর জন্য দোয়া চেয়েছেন এবং শোক ও সমবেদনা জ্ঞাপন করেন
কালের সমাজ/কে.পি

