গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার দে।
সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক চৈতন্য কুমার দে, নির্মল কুমার পাল, মোশারেফ হোসেন, মুক্তা খানম, মিতা খানমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক।
অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন আজগর মেম্বর, বিকাশ চন্দ্র পাল, ফারুক হোসেন, বেবি খাতুনসহ অন্যান্য অভিভাবক।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, পরীক্ষার ফলাফল উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করতে অভিভাবকদের নিয়মিতভাবে তাদের পড়াশোনার খোঁজখবর নেওয়া এবং শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কালের সমাজ/কে.পি

