ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বাকৃবির নতুন কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান

বাকৃবি | আগস্ট ২৪, ২০২৬, ০৭:৪৩ পিএম বাকৃবির নতুন কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক ড. আক্তারুজ্জামান খান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান। সোমবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক আদেশনামায় এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবিরকে কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোষাধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক খান শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন গবেষণার সঙ্গে যুক্ত। তিনি ২০২৫ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা এর সার্বিক কার্যক্রমের অন্যতম চালিকাশক্তি। বরাদ্দকৃত বাজেট দক্ষতার সঙ্গে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ছাত্র-শিক্ষক কল্যাণ নিশ্চিত করা তার অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের বাজেট কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিটি টাকার সর্বোচ্চ ও কার্যকর ব্যবহার এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাকে তিনি গুরুত্ব দেবেন।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!