ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৪, ২০২৬, ০৬:৫৭ পিএম মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও জানান তিনি। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে। তবে এ মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো উন্নয়ন বা সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে বিভিন্ন দেশের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

 বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ মুসলিম বিশ্বের বিভিন্ন অংশীজনের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন উদ্যোগ ও আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রতি বিভিন্ন দেশের আগ্রহ ও সম্পৃক্ততার সুযোগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীজন বাংলাদেশকে তাদের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের সম্পর্কের কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে মক্কার একটি বিশেষ স্থান রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ভবিষ্যতে যদি কোনো ধরনের নিরাপত্তা বা প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো গড়ে ওঠে, সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

কালের সমাজ/কে.পি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!