ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান

নওগাঁয় ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক কারবারি নারীসহ গ্রেফতার ৯

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ | সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১০:২৩ পিএম নওগাঁয় ১১৭০ পিস ইয়াবা ট্যাবলেট মাদক কারবারি নারীসহ  গ্রেফতার ৯

​নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা ২ ঘন্টা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানার যৌথ টিম এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন । অভিযানে ১,১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিন চিহ্নিত মাদক কারবারি ও ছয়জন সেবনকারীকে গ্রেফতার করা হয়।

​অভিযান চলাকালে সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে থেকে মাদক কারবারি শ্রী মুনিকে (৪৫) নারী পুলিশের মাধ্যমে তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ১,১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তাঁর সহযোগী মানিক (৩৮) ও শাওন (৪২) নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

​একই অভিযানে সুইপার কলোনি ও নুনিয়াপট্টি এলাকা থেকে মাদক সেবন ও সাধারণ মানুষের বিরক্তি (পাবলিক নুইসেন্স) সৃষ্টির অপরাধে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) এবং রাজু মিয়া (৩২)—এই ৬ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন, ​মাদক কারবারি: শ্রী মুনি (৪৫), মানিক (৩৮) ও শাওন (৪২)। ​মাদক সেবনকারী ও উৎপাতকারী: সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) এবং রাজু মিয়া (৩২)।

​ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

​এই অভিযানের বিষয়ে নওগাঁর পুলিশ সুপার বলেন, “নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সেখানে প্রতি সপ্তাহে, এমনকি প্রয়োজনে প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সর্বস্তরের নাগরিকদের আহ্বান জানাচ্ছি।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!