ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কবিরহাটে ইসলামীয়া হাসপাতালের উদ্বোধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী | সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৯:৪১ পিএম কবিরহাটে ইসলামীয়া হাসপাতালের উদ্বোধন

নোয়াখালীর কবিরহাটে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষে ‍‍`ইসলামীয়া হাসপাতাল‍‍`-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় হাসপাতাল প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ চিকিৎসা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

​হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান বিএসসি-র সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক আরাফাতের রহমান হাসানের সঞ্চালনায় ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্যামল কুমার দেবনাথ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোমিত ফয়সাল প্রমুখ।

​উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, ইসলামীয়া হাসপাতাল চালুর মাধ্যমে কবিরহাট ও আশপাশের এলাকার সাধারণ মানুষ হাতের নাগালে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক ও সুধীজন উপস্থিত ছিলেন।  

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!