ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজারে সরকারি সেবার মানোন্নয়নে সংলাপ

স্টাফ রিপোর্টার | সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:১৭ পিএম কক্সবাজারে সরকারি সেবার মানোন্নয়নে সংলাপ

কক্সবাজারে সরকারি সেবার মান বৃদ্ধি ও জনকল্যাণমুখী উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং পালস বাংলাদেশের সহযোগিতায় কক্সবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন খান ফাউন্ডেশনের জেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু ছালাম।

 এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিক আল্লাম আসিফ, জিআরএস ও প্রশাসনিক কর্মকর্তা ডা. আব্দুল মনজুর, গোপনীয় শাখার কর্মকর্তারা, জাতীয় সাং সংস্থা (এনজেএ) কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি ইলি এবং সাবেক ভাইস চেয়ারম্যান হেলেনাজ তাহের। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ, নারী প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। খান ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন শামীমা ইয়াসমীন এবং প্রকল্প কর্মকর্তা বেদানা খাতুন। 

সংলাপে সরকারি সেবার মানোন্নয়ন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অংশগ্রহণকারীরা বলেন, জনগণের প্রয়োজন ও অধিকারকে গুরুত্ব দিয়ে জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার, নাগরিক সমাজ ও জনগণের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। জনগণের কল্যাণে সরকারি সেবার মানোন্নয়ন ও জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে খান ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন অংশগ্রহণকারীরা।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!