ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ডেমরায় সড়কের দু‍‍`পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে ডিএসসিসির অভিযান

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৯:২৩ পিএম ডেমরায় সড়কের দু‍‍`পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে ডিএসসিসির অভিযান

রাজধানীর ডেমরায় সড়কের দু‍‍`পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।  নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হকের নেতৃত্বে সোমবার বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের হাজিনগর এলাকা থেকে বড়ভাঙ্গা পর্যন্ত সড়কের দু‍‍`পাশে এ অভিযান পরিচালিত হয়। ডিএসসিসির প্রশাসক আব্দুস সালামের নির্দেশে ও ঢাকা-৫ আসন বিএনপি‍‍`র প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবীর সার্বিক তত্ত্বাবধানে ওই উচ্ছেদ অভিযানে প্রায় ৪শ‍‍` অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে উচ্ছেদ করা হয়েছে। 

এ সময় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার পাভেল মাহমুদ ও অন্যান্য পুলিশ সদস্য। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬৮ নং ওয়ার্ড বিএনপি‍‍`র সভাপতি মোঃ লিটন খন্দকার, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপি‍‍`র সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই, ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব মহারাজ সাগর, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আজিজুল হক আজিজ ও ডেমরা থানা বিএনপি নেতা মোঃ সকাল সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হক বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে যা পরবর্তীতে অব্যাহত থাকবে। অভিযোগ রয়েছে দলের নাম ভাঙ্গিয়ে কতিপয় অসাধু নেতাকর্মীরা সড়কের দু‍‍`পাশে এসব অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছে। আর প্রশাসক আব্দুস সালামের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোন জায়গায় অবৈধ দোকানপাট থাকবে না। এক্ষেত্রে ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে। তবে ফুটপাত বা মানুষের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কোন দোকানপাট বসতে দেওয়া হবে না। 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!