ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ- মোবাইল ছিনতাই,গ্রেপ্তার-১

চট্টগ্রাম ব্যুরো | সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৮:৪৫ পিএম চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ- মোবাইল ছিনতাই,গ্রেপ্তার-১

 চট্টগ্রাম মহানগরের কদমতলীতে কাস্টমস কর্মকর্তার ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার আসামি এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩১)। রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সাড়ে ১২টায় নগরের সদরঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কদমতলী আটমাসিং থেকে রেললাইনগামী পাকা সড়ক দিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন কাস্টমস কর্মকর্তা মো. হাসানুজ্জামান খান। পথে তিন ছিনতাইকারী তাকে জোরপূর্বক থামিয়ে একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় ওই দিনই কোতোয়ালি থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কাস্টমস কর্মকর্তা।পরে রোববার রাতে সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে সদরঘাট থানা পুলিশ।
এসআই সাইফুল ইসলাম জানান, গ্রেফতার আনোয়ার একাধিক মামলার আসামি। তার কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!