ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৪৭ পিএম ফরিদগঞ্জে শ্যালক হত্যায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

‎চাঁদপুরের ফরিদগঞ্জে শ্যালক কামরুল হাসান রতনকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার দায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে চাঁদপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত হোসেন সরদার একই উপজেলার পূর্ব সুবিদপুর ইউনিয়নের দিগধাইর গ্রামের মৃত আলী আহমেদের ছেলে।
 

‎মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট কোহিনুর বেগম জানান, ২০২২ সালে নিহতের বোন ও আসামির স্ত্রী আঞ্জুমা বেগমকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতো আসামি শাহাদাত হোসেন সরদার। পরে আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন ট্র্যাইবুনালে যৌতুক মামলা দায়ের করেন ওই মামলার জেরে আসামি ক্ষিপ্ত হয়ে উঠে। পরে  ২০২২ সালের ১৯ এপ্রিল ঘটনার দিন সে ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি শ্যালক কামরুল হাসান রতন ও ভায়রা ভাই জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করে। 

এসময় পরিবারের সদস্য তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্যালক কামরুল হাসান রতনকে মৃত ঘোষণা করে। ঘটনার পরের দিন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আরমান হোসেন।  দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য বিচারিক কার্যক্রম সম্পন্ন করে আসামি শাহাদাত হোসেন সরদারকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।  মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট সফিকুর

কালের সমাজ/কে.পি

Link copied!