ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেবিদ্বারে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

কালের সমাজ ডেস্ক | নভেম্বর ১৮, ২০২৬, ০৯:০২ পিএম দেবিদ্বারে কৃষিজমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার দায়ে মোঃ সোহেল (৪২) নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে জমির উৎপাদনক্ষমতা কমে যায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। কৃষিজমির উর্বরতা ও পরিবেশ সংরক্ষণে অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!