ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

ইবি | নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৫৫ পিএম নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল।

 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন হয়ে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়।

 

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না’, ‘আয় ছাত্রলীগ দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘সাহস থাকলে দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘লীগ পাবি যেখানে, ধোলাই হবে সেখানে’, ‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’, ‘রং হেডেড হাসিনা, বাংলাদেশে আসবে না’, ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’ এবং ‘আসতে চাইলে শেখের বেটি, ফাঁসির দড়ি আছে রেডি’সহ বিভিন্ন স্লোগান দেন।

 

এ সময় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহমেদ, আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্যসচিব রাফিজ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নূর উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষর, সাব্বির হোসাইন, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, রিফাত হোসেন, নয়ন হোসেন, আবু সাঈদ রনি, সানভীর অনিক, মোহাম্মদ আলীসহ সংগঠনটির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!