ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাকে আজ রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর সারাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ ছিল। এ সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না কিংবা গ্রেপ্তারের পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
কালের সমাজ/কে.পি

