ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জলবায়ু সহনশীল রামপালে কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত

রামপাল উপজেলা প্রতিনিধি, বাগেরহাট | ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৮:৪৩ পিএম জলবায়ু সহনশীল রামপালে কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত

রামপালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতন ও দক্ষ গোড়ে তোলার লক্ষ্যে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার হুড়কা ইউনিয়নের সীতানাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় ‘নবপল্লব’ প্রকল্পের আওতাধীন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। ডিএসকে এর ক্যাপাসিটি বিল্ডিং অফিসার হামিদা আক্তার বাঁধন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান, এশিয়ান টেলিভিশনের রামপাল প্রতিনিধি সুজন মজুমদার, ইউপি সদস্য পবিত্র পারে, উপসহকারী কৃষি কর্মকর্তা শতরূপা সজ্জন ও গৌরী অধিকারী এবং সীতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন কুমার বালা, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন প্রমূখ।

স্টলগুলোতে খাল খনন ও বৃক্ষরোপণে ব্যবহৃত আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম, লবণ সহিষ্ণু বীজ, উন্নত চুলা, সৌরচালিত সেচ পাম্প ও অ্যারেটর, অ্যাডাপটিভ কিচেন গার্ডেন, জলবায়ু সহনশীল ও প্রতিবন্ধীবান্ধব টয়লেট, ভার্মি কম্পোস্ট, জৈব সার, বাঁশ ও বেত দিয়ে তৈরি নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং গৃহপালিত পশুপালনসহ বিভিন্ন উদ্ভাবনী কৃষি পদ্ধতি উপস্থাপন করা হয়। এছাড়াও একটি বিশেষ স্টলে কার্যকর জলবায়ু ও আবহাওয়া তথ্য পরিষেবা বুথ স্থাপন করা হয়। নিবন্ধনের মাধ্যমে ভবিষ্যতে কৃষকদের কাছে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় মোট ১১টি স্টলের মাধ্যমে জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকাভিত্তিক নানামুখী উদ্যোগ প্রদর্শন করা হয়।


 

Side banner
Link copied!