দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে হজ্জ সেবার মানোন্নয়ন, আর্থিক সেবার আধুনিকায়ন এবং ব্যবসা সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্জ এজেন্সিস অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার এবং মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।
ব্যাংকটির চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, হজ্জযাত্রীদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা এবং হজ্জ এজেন্সিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা ব্যাংকের অন্যতম অঙ্গীকার।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, ইসলামী ব্যাংকিং কার্যক্রমে প্রিমিয়ার ব্যাংকের অগ্রযাত্রা এবং হজ্জযাত্রীদের জন্য প্রিমিয়ার হজ্জ কার্ড, ডিজিটাল ব্যাংকিং সেবা, অনলাইন পেমেন্ট গেটওয়ে, IBAN সুবিধাসহ ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবার বিষয়ও তুলে ধরেন।
সভায় হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এবং সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার হজ্জ সংক্রান্ত সেবায় প্রিমিয়ার ব্যাংকের উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের প্রশংসা করেন। তাঁরা হজ্জযাত্রীদের জন্য আর্থিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে ব্যাংক এবং হজ্জ এজেন্সিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কালের সমাজ/কে.পি

