পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, পহেলা রমজান থেকে ডিএসই’র লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে এবং পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত৷ ডিএসই অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে৷ সিএসইতেও লেনদেন শুরু এবং শেষ হবে একই সময়ে।
কালের সমাজ/এসআর


আপনার মতামত লিখুন :