ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

কালের সমাজ ডেস্ক | মে ১৪, ২০২৬, ০৪:৩৩ পিএম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

আগামী ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, সেশনজট কমানো এবং শিক্ষাবর্ষ স্বাভাবিক রাখতে সরকার সময়মতো পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নিয়েছে। শুরুতে ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পাবলিক পরীক্ষা শেষ করার চিন্তা থাকলেও, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ বিবেচনায় রেখে পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে কঠোর নজরদারি থাকবে। প্রশ্নফাঁস রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন শিক্ষামন্ত্রী।

এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!