ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
ভিসির কক্ষের তালা ভা‍‍`ঙার প্রস্তুতি

রামেবি উপাচার্যকে জো‍‍`রপূর্বক পদত্যা‍‍`গের ঘটনায় আরও ২ জন গ্রে‍‍`প্তার

রাজশাহী ব্যুরো | অক্টোবর ৮, ২০২৬, ১০:২৪ পিএম রামেবি উপাচার্যকে জো‍‍`রপূর্বক পদত্যা‍‍`গের ঘটনায় আরও ২ জন গ্রে‍‍`প্তার

রামেবি উপাচার্যকে জো‍‍`রপূর্বক পদত্যা‍‍`গের ঘটনায় আরও ২ জন গ্রে‍‍`প্তার, ভিসির কক্ষের তালা ভা‍‍`ঙার প্রস্তুতি
মোস্তাকিম সরকার। রাজশাহী।   রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে জো‍‍`রপূর্বক পদত্যা‍‍`গ করানোর ঘটনায় দায়ের করা মা‍‍`মলায় আরও দুইজনকে গ্রে‍‍`প্তার করেছে পুলিশ।

গ্রে‍‍`প্তারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর মোড় এলাকার আঃ হান্নানের ছেলে আলী আকবর হোসাইন (৩০) এবং একই থানার বহরমপুর এলাকার মোহাম্মদ আলীমুদ্দীন শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রে‍‍`প্তার দুজনের  বিরু‍‍`দ্ধে রাজপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটির নম্বর-০৯।

এদিকে, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন জামায়াত, ছাত্রদল ও উলামা দলের নেতৃবৃন্দ। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের আইস চ্যান্সেলরের তালাবদ্ধ কক্ষসহ অন্যান্য কক্ষ পরিদর্শন করেন।

অন্যদিকে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের তালা ভে‍‍`ঙে কক্ষটি উন্মুক্ত করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জাওয়াদুল হককে তার কার্যালয়ে একদল লোক ঘেরাও করে জোরপূর্বক পদত্যাগ করানোর পর কার্যালয় থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরবর্তীতে মামলা দায়ের করা হয়।

কালের সমাজ/কে.পি

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!