কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরের জন্য তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় উক্ত তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি থাকলে তা প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবর কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলা করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীরা হলেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।
২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ খাইরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ ওলিউল্লাহ, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ মাহমুদুল হাসান, গণিত বিভাগের মোঃ দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি বিভাগের মোঃ আল আমিন মিলন।
এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মোঃ আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের মোঃ সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোঃ নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভালো ফলাফলে অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সালে এ পুরস্কার চালু করে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিষয়ে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়। সাড়ে ৬ বছরের বিরতির পর এবারে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য সারাদেশের বিভিন্ন ধাপ বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। তালিকা দেখুন (https://www.ugc.gov.bd/service-details/pm-gold-medal)
কালের সমাজ/কে.পি

