দেশে কোনো ফলে কখনো ফরমালিন দেওয়া হয় না। ফরমালিন দেওয়ার বিষয়টি ভুল ধারণা বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান।
তিনি বলেন, ফলে কখনো ফরমালিন দেয় না। ফরমালিন দেওয়ার বিষয়টি রং পারসেপশন (ধারণা)। সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আরিফুর রহমান বলেন, উদ্ভিদ উৎসে ফরমালিন কোনো কাজই করে না। কাজ করে না কারণ এটি উদ্বায়ী পদার্থ। আপনি যতই ফলে ফরমালিন দেন, আপনার উদ্ভিদেও দেন, এটি ধীরে ধীরে উড়ে যাবে। ফলে ফরমালিন দেয়, এটি একটি ভুল ধারণা।
আরিফুর রহমান বলেন, ফলে কখনো ফরমালিন দেওয়া হয় না। হয়তো কেউ কিছু কার্বাইড দিতে পারে। এটির ব্যবহার অনেকটাই কম। এখন আপনারা দেখেন, ইথোফেনসহ আরও কিছু প্রোডাক্ট আমেরিকা, অস্ট্রেলিয়া, ভিন্ন দেশে স্বীকৃত। সেই প্রোডাক্টগুলো দিলে আমাদের পণ্যের সেলফ লাইফও বাড়ে।
এর পরও সেগুলো আমরা সুপারিশ দিতে পারছি না, অনুমোদন দিতে পারছি না। কারণ এখানে আমাদের একটু মিস ম্যানেজমেন্টের কারণে। এজন্য আমাদের সঠিক তথ্য সরবরাহ করতে হবে।
কালের সমাজ/এএইচবি

