ঢাকা শুক্রবার, ০১ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৮

কালের সমাজ ডেস্ক | আগস্ট ১০, ২০২৫, ০৫:৪৮ পিএম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৮

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। একই সময়ে ৪৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া তিনজনই পুরুষ এবং আক্রান্তদের মধ্যে ৩৬৮ জন ঢাকার বাইরের জেলা থেকে রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে, যার মধ্যে ৫৯ জন পুরুষ ও ৪২ জন নারী।

এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৪,১৮৩ জন, যেখানে পুরুষ রোগীর সংখ্যা ১৪,২০৩ এবং নারী রোগীর সংখ্যা ৯,৯৮০ জন।

কালের সমাজ//র.ন

Link copied!