ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

কালের সমাজ ডেস্ক | মার্চ ১৫, ২০২৬, ০৮:২২ পিএম জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের ৯ নির্দেশনা

প্রতিমন্ত্রী বলেন, জনগণের কষ্ট যেন না বাড়ে বর্তমান গণতান্ত্রিক সরকার আন্তরিকভাবে সেই চেষ্টা করে যাচ্ছে। সবাইকে এ ব্যাপারে সচেতন থেকে আরো দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রবিবার (১৫ মার্চ) জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলাসংক্রান্ত একটি অনলাইন মতবিনিময়সভায় সভাপতির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এসব নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদসচিব, জনপ্রশাসনসচিব ও সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডিসিদের দেওয়া প্রতিমন্ত্রীর ৯ নির্দেশনা

• প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।

• ডিপো থেকে পেট্রল পাম্পে বরাদ্দ করা জ্বালানির সরবরাহ নিশ্চিতকরণ।

•.সব কাস্টমারের (পেট্রল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমার) সরবরাহ ও বিতরণ তদারকি করা।

• পেট্রল পাম্প বন্ধ হলে, কেন পাম্প বন্ধ তার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে তেল সরবরাহের হিসাব ডাবল চেক করা।

• অবৈধ মজুদদারি রোধ করা।

• তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।

• জ্বালানি তেলের পাচার বন্ধ করা।

• বেশি দামে যেন জ্বালানি তেল বিক্রি না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অপরাধ সংগঠিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

• জেলা পর্যায়ে নজরদারি বৃদ্ধি করা।

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!