রোববার রাজধানী ওয়াসা ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তারা বলেন, দীর্ঘদিন ধরে আউটসোর্সিং পদ্ধতিতে কাজ করলেও তারা ন্যায্য বেতন-ভাতা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত তাদের চাকরি স্থায়ী করা এবং বেতন-ভাতা বৃদ্ধি করার দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা আরও বলেন, তাদের দাবিগুলো দ্রুত মেনে না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তাদের দাবির পক্ষে স্লোগান দেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
কর্মচারীদের দাবি, তাদের দীর্ঘদিনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে প্রতিষ্ঠানটির কাজের গতি ও সেবার মান আরও উন্নত হবে। তাই দেরি না করে তাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ওয়াসায় জনবল নিয়োগের আগে স্থানীয় সরকার বিভাগের অনুমোদন নিতে হয় কিনা তা এই মুহূর্তে আমার মনে নেই। এছাড়া একজন কর্মকর্তা-কর্মচারীকে একাধিক দায়িত্ব দেওয়ার বিধান ওয়াসার প্রবিধানে আছে কিনা তাও আমার অজানা। আমি যেহেতু দায়িত্বে নেই তাই এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে ওয়াসা দেখভাল করে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।
কালের সমাজ/কে.পি

