ঢাকা রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১ চৈত্র ১৪৩২

যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

জেলা প্রতিনিধি, বান্দরবান | মার্চ ১৫, ২০২৬, ০৭:৪৯ পিএম যুব উন্নয়ন সমবায় সমিতি লি: কর্তৃক ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

 রবিবার (১৫ মার্চ২০২৬ইং) দুপুরে ফাইতংয়ে ইউনিয়নে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দুঃস্থ পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার দেওয়া হয়েছে সুতাবাদী পাড়া এলাকায়। 

ফাইতং ইউনিয়ন যুবকদের নিয়ে গঠিত ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ইসমাইলুল করিম, সাধারণ সম্পাদক মাহবুবুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সদস্য নাজমুল ইসলাম ঈদ উপহার তাদের হাতে তুলেদেন।

বিতরণে শুভেচ্ছায় জানিয়ে সভাপতি মো. ইসমাইলুল করিম বলেন, ফাইতং যুব উন্নয়ন সমবায় সমিতি লি: পক্ষ থেকে আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য এধরনের ঈদ উপহার বিতরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও চলমান থাকবে।

 সেই সাথে ফাইতং ইউনিয়নে দুস্থদের মাঝে আর্থিক সহায়তা, ঈদ উপহার বিতরণ করা হয়।এ বিষয়ে উপহার পেয়ে বলেন, অনেক আগে স্বামী মারা গেছে আমরা সহায়-সম্বল কিছুই নেই। অন্যের দুয়ারে হাত পেতে জীবিকা নির্বাহ করি। এবার ঈদ উপলক্ষে আর্থিক ঈদ উপহার পেয়ে আমরা ছেলে-মেয়েদের জন্য নতুন কাপড় নিতে পারবো তাই আমরা খুবই খুশি আমাদের খোঁজ নিয়ার জন্য সমিতি সকাল কে ধন্যবাদ জানায়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!