রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে এ ভূকম্পন টের পান বিভিন্ন এলাকার মানুষ।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভারতের গোসাবা এলাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল।
এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের টাকি শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ইউএসজিএসও ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ এবং গভীরতা ৯ দশমিক ৮ কিলোমিটার বলে নিশ্চিত করেছে।
ঢাকার পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলা এবং ভারতের সীমান্তবর্তী কিছু এলাকাতেও এই কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।


আপনার মতামত লিখুন :