শুক্রবার (৬ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন।
চাষীদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষ করুন।
উদ্যোক্তাদের জন্য তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নতুন, মানসম্মত ও ব্যবহারযোগ্য স্বাস্থ্য পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণন করুন। সৃজনশীল তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে তুলে ধরুন।

