ঢাকা শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

‎বিশ্ববিদ্যালয় শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা লুট, ফেলে দেয় রাস্তায়

নিজস্ব প্রতিবেদক | মার্চ ৬, ২০২৬, ০৯:০৪ পিএম ‎বিশ্ববিদ্যালয় শিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা লুট, ফেলে দেয় রাস্তায়

তারপর তার হাত-পা বেঁধে নির্যাতন করে এবং ভয়-ভীতি দেখিয়ে কয়েক দফায় প্রায় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সলিম বলেন, বুধবারের এ ঘটনায় শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাদী হয়ে অজ্ঞাত চারজনকে আসামি করে মামলা করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার দুপুর ২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশে আব্দুর রাজ্জাক সোহেল কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় যান। তখন সাদা রঙের একটি প্রাইভেটকারের চালক তাকে ডাক দেন। তিনি কাছে গেলে কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে চোখ ও হাত বেঁধে ফেলে। এ সময় তারা শিক্ষকের মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর জানতে চায়। পরে বিকাশ অ্যাকাউন্ট থেকে ২ হাজার ৫০০ টাকা এবং মানিব্যাগে থাকা প্রায় ১৫ হাজার ৩৫০ টাকা নিয়ে নেয়।

এ ছাড়া আব্দুর রাজ্জাক সোহেলের নামে থাকা একটি ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে চার দফায় ২০ হাজার করে মোট ৮০ হাজার টাকা তুলে নেওয়া হয় বলেও মামলার অভিযোগে বলা হয়। তাকে একটি নির্জন স্থানে ফেলে দেয় এবং ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।

পরে শিক্ষক আব্দুর রাজ্জাক সোহেল বাসে করে ঢাকায় যান এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানান। পরবর্তীতে কুমিল্লা ফিরে মামলা করেন।

প্রভাষক আব্দুর রাজ্জাক সোহেল বলেন, “অপহরণকারীরা আমার কাছ থেকে মোট ৯৭ হাজার ৫০০ টাকা নিয়ে নেয় এবং পরে আমাকে দাউদকান্দির একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এ সময় তারা আমাকে কয়েকবার গুলি ও স্প্রে করে অজ্ঞান করে দেওয়ার হুমকি দেয়।

“ঘটনার পর থেকে আমি এখনো গভীর ট্রমার মধ্যে আছি।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমরা অতি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।”

Link copied!