ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
রাড্ডা ক্লিনিকে হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

ভেঙে দেয়া হয় দখলদারদের সাইনবোর্ড

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০১:০৯ পিএম ভেঙে দেয়া হয় দখলদারদের সাইনবোর্ড

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং ক্লিনিকটি আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে ক্লিনিকে যান এবং ভাঙচুর হওয়া ভবন পরিদর্শন করেন।

এ সময় টানিয়ে রাখা সমমনা দোকানদার সমিতির নামে দখলদারদের একটি সাইনবোর্ড ভেঙে দেন এনসিপির নেতাকর্মীরা।

পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, এই ঘটনার সঙ্গে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততা রয়েছে। তিনি স্থানীয় নারী সংসদ সদস্য, বিএনপির নেতাকর্মী এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ দিয়ে দ্রুত ক্লিনিকটির কার্যক্রম পুনরায় চালুর আহ্বান জানান তিনি।

কালের সমাজ/এসআর

Link copied!